মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে পৃথক স্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পৃথক স্থানে স্কুল ছাত্রীসহ তিনজনকে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার জেলার বাসাইল, ধনবাড়ী ও ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী গ্রামের আনছার মিয়া (৬০), ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া (৭) এবং ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে শাহীন।

বাসাইল

রবিবার সকালে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় জমির আইল কাটা নিয়ে বিরোধে আনছার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে আনছার মিয়াকে মারধর করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী

দ্বিতীয় হত্যার ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ীতে। সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যাক্ত ঘর থেকে সাত বছর বয়সি শিশু মারিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৬ জানুয়ারি বাড়ী থেকে নিখোঁজ হয় মারিয়া। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

ঘাটাইল

অন্যদিকে, ঘাটাইলে পারিবারিক কলহের জেরে ছোট ভাই আলমের লাঠির আঘাতে বড় ভাই শাহীনকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর হত্যায় অভিযুক্ত আলম পলাতক রয়েছেন। এ বিষয়ে শাহীনের স্ত্রী তাসলিমা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102