মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে জামায়াতের দুই এমপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য দুই প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর পাওয়া যায়।

তারা দুজন হলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম খান।

টাঙ্গাইল শহর জামায়াতের আমির মিজানুর রহমানের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। হ্যাক হওয়া এসব নম্বর থেকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে।

টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ বলেন, হঠাৎ করে বিভিন্ন লোকজনের মাধ্যমে জানতে পারি, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের কাছে টাকা ধার চাওয়া হচ্ছে। পরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে দেখি হ্যাক হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবগত করেছি।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। নির্বাচনে যেসব জায়গায় জামায়াতের প্রার্থীদের জয়ের সম্ভবনা দেখা যাচ্ছে, সেসব জায়গায় পরিকল্পিতভাবে এমন কাজ করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102