মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আকাশ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কাশিল ইউনিয়নের বাহাতৈর নামক এলাকায় চায়না ফ্যাক্টরির সামনে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার বিয়ালা গ্রামের অমল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মোটরসাইকেল আরোহী আকাশ ভাতকুড়া বাসাইল রোডের চায়না ফ্যাক্টরিরর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় পেছনে থাকা সিএনজি অটোরিকশা ব্রেক কন্ট্রোল করতে না পেরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে উল্টে পাশের জমিতে পড়ে যায়। স্থানীয়রা এসে দ্রুত তাদের উদ্ধার করে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী আকাশকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, নিহতের পরিবার মামলা করতে চাইলে আমরা আইনগত ব্যবস্থ্যা নেব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102