মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় সখীপুরের মুন্নী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় এসেছেন সখীপুরের ফারহানা সুলতানা মুন্নী। তিনি সখীপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের দুইবারের নির্বাচিত সভাপতি ও টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পদকের দায়িত্ব পালন করছেন। সখীপুর পৌর এলাকার বিএনপি পরিবারের মীর আবুল হাশেম আজাদের স্ত্রী মুন্নী বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং টাঙ্গাইল জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা জানায়, মুন্নী একজন দক্ষ সংগঠক। তিনি সখীপুর উপজেলায় বিএনপি মহিলা দলের প্রথম সভাপতি। গত সংসদ নির্বাচনে এই উপজেলার দশটি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডেই মহিলা দলের কমিটি গঠন করেছেন। গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের সময়ও তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। মুন্নী মানবজমিনকে বলেন, আওয়ামী লীগ আমলে আমি ও আমার স্বামীর পরিবার বিএনপি করায় সখীপুর পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক পদ থেকে চাকরিচ্যুত করা হয়। আমার স্বামী ও তিন ভাই বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মামলা ও হামলার শিকার হয়েছে। তাই আমার বিশ্বাস বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি’র হাইকমান্ড আমাদের বিষয়টি বিবেচনা করবেন। তার স্বামী মীর আবুল হাশেম আজাদ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার কর্মী-সমর্থকরা বলেন, ভদ্র, মার্জিত, শিক্ষিত এই নেত্রীকে টাঙ্গাইল সংরক্ষিত আসনে মহিলা এমপি হিসেবে দেখতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102