মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে যানজট নিরসনে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শহরের তীব্র যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তার সার্বিক ব্যবস্থাপনায় শহরে যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়েছে।

৫ মার্চ সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা মানুষের চাপ সামলানো ও শহরের যানজট কমাতে এসব স্বেচ্ছাসেবক কাজ করছেন।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে তারা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে পুরাতন বাসস্ট্যান্ডে ৫ জন, নিরালা মোড়ে ৫ জন, কালীবাড়ি ব্রিজ ও বিন্দুবাসিনী গার্লস স্কুলের মোড়ে ৫ জন ও ক্যালসুল এলাকায় ১ জনসহ মোট ১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের বিভিন্ন মার্কেট, শপিংমল ও অভ্যন্তরীণ সড়কগুলোতে মানুষের ব্যাপক ভিড় সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।

তবে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার কারণে যান চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

স্বেচ্ছাসেবীরা হলুদ-টিয়া রঙের বিশেষ ইউনিফর্ম পরে এবং বাঁশি ব্যবহার করে সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের ইউনিফর্মে ‘সার্বিক ব্যবস্থাপনায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’ লেখা রয়েছে।

আবদুর রহমান নামে এক অটোরিকশা চালক বলেন, যানজট নিরসনে স্বেচ্ছাসেবীদের কাজ মানুষের উপকারে আসছে।

আগে যেখানে সেখানে গাড়ি থামানো যেত, এখন কিছুটা শৃঙ্খলা এসেছে। তবে শহরে রিকশা ও অটোরিকশা বেশি থাকায় দিন দিন যানজটের সমস্যা বাড়ছে।

আরিফ নামে এক রিকশাচালক বলেন, আগে এই মোড়গুলোতে প্রায়ই দীর্ঘ সময় আটকে থাকতে হতো। এখন স্বেচ্ছাসেবীরা থাকায় গাড়ি চলাচল কিছুটা নিয়মের মধ্যে এসেছে। এতে আমাদেরও সময় বাঁচছে এবং যাত্রীদেরও সুবিধা হচ্ছে।

ভিক্টোরিয়া রোডে কেনাকাটা করতে আসা পথচারী সাদিয়া রহমান বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে শহরে মানুষের চাপ অনেক বেড়েছে। আগে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হতো। এখন স্বেচ্ছাসেবীরা কাজ করায় চলাচল কিছুটা সহজ হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন জানান, প্রতিমন্ত্রীর সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ১৫ রমজান থেকে ২২ রমজান পর্যন্ত ১৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এরপর ২২ রমজান থেকে স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়িয়ে ৩০ জন করা হবে এবং তা ঈদের আগ পর্যন্ত চলবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রতিমন্ত্রীর উদ্যোগে স্বেচ্ছাসেবীরা জেলা পুলিশের পাশাপাশি শহরের যানজট নিরসনে কাজ করছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এতে জনগণের ভোগান্তি কমবে।

জানতে চাইলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঈদকে সামনে রেখে শহরে মানুষের চলাচল ও কেনাকাটার চাপ অনেক বেড়ে যায়। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। মানুষের সেই ভোগান্তি কমানোর জন্যই স্বেচ্ছাসেবী টিমকে মাঠে নামানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং টাঙ্গাইল শহরের যানজট সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102