```
মধুুপুরে হারিয়ে যাচ্ছে গারোদের ‘আচিক ভাষা’

মধুুপুরে হারিয়ে যাচ্ছে গারোদের ‘আচিক ভাষা’

টাঙ্গাইলের মধুপুর গড়ের বন ও জনবসতির পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে গারো সম্প্রদায়ের জীবনযাত্রাও। বন উজাড় করে আনারস-কলা চাষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নতুন বসতি বাড়ায় ক্রমেই চাপের মুখে পড়ছে গারোদের নিজস্ব ‘আচিক ভাষা’ ও বৈচিত্র্যময় সংস্কৃতি। এতে অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছে তাদের আদি ইতিহাস-ঐতিহ্য। শিক্ষক সংকটে পাঠদানের সুযোগ কম সম্প্রতি সরকার গারো আচিক ভাষার বই বিদ্যালয়ে […]

সখীপুরে বরই চাষে ভাগ্য খুলে গেছে মোসলেম উদ্দিনের

সখীপুরে বরই চাষে ভাগ্য খুলে গেছে মোসলেম উদ্দিনের

একসময় অন্যের বাড়িতে রাখালের কাজ করতেন মোসলেম উদ্দিন। যে টাকা পেতেন, তা দিয়ে সংসার চলত না। পরে এই কাজ ছেড়ে বাড়ি বাড়ি ঘুরে আচার ও বাদাম বিক্রি শুরু করেন। তাতেও আয় তেমন হতো না। পরে জমি ইজারা নিয়ে লেবু ও মাল্টার চাষ করেন। এখন টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৫০ একর জমিতে গড়ে তুলেছেন টক বরইয়ের বাগান। […]

ঘাটাইলে নির্বিচারে গাছ কাটা এবং বনভূমি দখলের কারণে হুমকির মুখে শালবন

ঘাটাইলে নির্বিচারে গাছ কাটা এবং বনভূমি দখলের কারণে হুমকির মুখে শালবন

নির্বিচারে গাছ কাটা এবং অব্যাহত বনভূমি দখলের কারণে দ্রুত সংকুচিত হয়ে আসছে টাঙ্গাইলে ঘাটাইলের শালবন। হুমকির মুখে পড়েছে এই প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে এখানকার উদ্ভিদ ও প্রাণীজগৎ। বন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা যখন দেশের অন্যতম এই বন ধ্বংসের জন্য একে অপরকে দায়ী করে যাচ্ছেন, ততক্ষণে উজাড় হয়ে গেছে বনের দুই-তৃতীয়াংশ ভূমির প্রাকৃতিক বন। আর এই […]

মধুপুরে সুনাম ছড়াচ্ছে শাকিলের মাটির হাঁড়িতে রান্না করা মাংস

মধুপুরে সুনাম ছড়াচ্ছে শাকিলের মাটির হাঁড়িতে রান্না করা মাংস

মধুপুরের বনের ভেতরের ছোট্ট বাজার সৈদালী। দুপুর গড়ালেই সেখানে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। তিন-চারটি দোকানের এই বাজারে দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড়। কেউ অপেক্ষা করছেন মাটির হাঁড়িতে রান্না করা মাংসের জন্য, কেউ আবার বাড়িতে নিয়ে যেতে কিনছেন সেই খাবার। এই ভিড়ের কেন্দ্রবিন্দু ২৫ বছর বয়সী শাকিল আহমেদের ‘মধুবন হোটেল অ্যান্ড টি কর্নার’। একসময় গাজীপুরের […]

বাসাইলে খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

বাসাইলে খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

টাঙ্গাইলের বাসাইলে সুন্দরীখাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই সঙ্গে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মাঝে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাবলা উত্তরপাড়া হতে আরোহা জীবনেশ্বর ভায়া […]

টাংগাইলের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ভাসানী হলে দিনে পানের দোকান ট্রাকস্ট্যান্ড, রাতে মাদকসেবীর আড্ডা বসে

টাংগাইলের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ভাসানী হলে দিনে পানের দোকান ট্রাকস্ট্যান্ড, রাতে মাদকসেবীর আড্ডা বসে

একসময় টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ভাসানী হল। নাটক, সংগীত, নৃত্য, কবিতা, বইমেলা থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক নানা আয়োজনের প্রাণচাঞ্চল্যে মুখর থাকত পুরো প্রাঙ্গণ। অথচ দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব ও প্রশাসনিক উদাসীনতায় সেই ঐতিহ্যবাহী মিলনায়তন এখন পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। স্থানীয়রা বলছেন, দিনে হলটির বারান্দায় বসে পানের দোকান, প্রাঙ্গণে ট্রাকস্ট্যান্ড; আর সন্ধ্যা নামলেই জায়গাটি […]

বাসাইলে ইউটিউব দেখে ছাদে আনার বাগান করে সফলতা পেয়েছেন আল আমিন

বাসাইলে ইউটিউব দেখে ছাদে আনার বাগান করে সফলতা পেয়েছেন আল আমিন

টাঙ্গাইলের বাসাইলে ইউটিউব দেখে বাসার ছাদে আনার বাগান করে সফলতা পেয়েছেন আল আমিন। চিকিৎসকের পরামর্শে তিনি মায়ের জন্য নিজ বাসার ছাদে কয়েকটি আনার গাছ রোপণ করেন। পরে তার মায়ের মৃত্যু হলেও বর্তমানে আনার চাষ করে সফল হন। তিনি উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে। জানা যায়, ২০২৩ সালে আল আমিনের মা ক্যানসারে আক্রান্ত […]

টাংগাইলে চাহিদার থেকে ৪০ হাজার কোরবানীর পশু বেশি

টাংগাইলে চাহিদার থেকে ৪০ হাজার কোরবানীর পশু বেশি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে পশুর যত্ন-পরিচর্যা বাড়িয়েছেন খামারি ও গৃহস্থরা। এবার জেলায় চাহিদার চেয়ে ৩৯ হাজার ৯৮৩টি বেশি পশু পালন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে পশুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে গরুর দাম ভালো পাবেন বলে আশা খামারিদের। জানা গেছে, গবাদি পশুগুলোকে খাওয়ানো হচ্ছে দেশীয় খাবার খড়, […]

নাগরপুরে ৯ গ্রামের মানুষের ভরসা কাঠের নড়বড়ে সেতু

নাগরপুরে ৯ গ্রামের মানুষের ভরসা কাঠের নড়বড়ে সেতু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে পংবাইজোড়া দেইল্লা সড়ক ধলেশ্বরীর শাখা নদীর ওপর প্রায় পাঁচ বছর আগে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। বর্তমান সময়ে বাশঁ ও কাঠ দিয়ে নির্মিত নড়বড়ে সাঁকোটিই ওই নয় গ্রামের মানুষের একমাত্র ভরসা। একটি সেতুর অভাবে মানুষ দুর্ভোগে পড়েছে। অথচ গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজারো পথচারী ও স্কুল […]

টাংগাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

টাংগাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

টাঙ্গাইল কালেক্টরেট মাঠে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা। স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের […]

```

আমাদের মধুপুর ২৪