মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখীপুরে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি ঘটনায় নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। কলাক্ষেতে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে উপজেলার টেকিপাড়া এলাকা থেকে সাধন চন্দ্র সরকার (৪১) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। তিনি মৃত মোহন সরকারের ছেলে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।

অন্যদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঘেঁচুয়া পশ্চিমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জমেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হন। স্থানীয়দের ধারণা, নলুয়া-গোড়াই সড়কে সিএনজিচালিত যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ‘সাধন চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত সিয়ামের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102