মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

নৈতিক স্খলনের অভিযোগে টাংগাইলে মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নৈতিক স্খলনের অভিযোগে টাঙ্গাইল শহরের স্বনামধন্য মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে কলেজের সিনিয়র শিক্ষক পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে কলেজ পরিচালনা কমিটির জরুরি সভায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি অধ্যক্ষের সাথে ওই কলেজের এক শিক্ষিকার মোবাইল ফোনে কুরুচিপূর্ণ কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়। গত মঙ্গলবার (৩১ মার্চ) নৈতিক ও চারিত্রিক স্খলনজনিত কারণে অভিযুক্ত অধ্যক্ষ এবং শিক্ষিকার অপসারণ চেয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন কলেজের ৪৯ জন শিক্ষক-শিক্ষিকা।

এর আগে গত রোববার (২৯ মার্চ) দুপুরে একই দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বুধবার জরুরি সভা শেষে কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন যাবত স্যোশাল মিডিয়ায় অধ্যক্ষের সাথে একজন সহকর্মীর মধ্যে কথোপকথনের রেকর্ড প্রচার হলে কলেজে উদ্ভুত পরিস্থিতির তৈরি হয়। সে জন্য জরুরি সভা আহ্বান করা হয়েছিল।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্ত অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে একজন সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা যায়, আমিনুল ইসলাম উজ্জল ২০২৪ সালের ২৮ মার্চ মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। গত ৫ আগস্টের আগে তিনি ‘শেখ হাসিনা পরিষদ’ এর টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি বিএনপিতে যোগ দেয়ার চেষ্টা করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102