মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের সময় ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯) সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)।

সদর থানার ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102