মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মির্জাপুরের প্রবাসী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে দেশটির নিউক্যাসল শহরে ব্যবসা করতেন তিনি।

শনিবার (৯ সে) স্থানীয় সময় বিকেলে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুমনের বাড়ি টাঙ্গাইল জেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে। তার বাবার নাম মইজ উদ্দিন।

পরিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে সুমন বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে। সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,“খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102