মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মধুপুর উপজেলা ও পৌর যুবদল।

সোমবার (৮ জুন) বিকেলে মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখের আহবানে, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অংশ গ্রহণে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব
শাহাদাত হোসেন ফকির,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর,সদস্য সচিব শামীম,সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ হোসেন,যুবনেতা মানিক কুমার চন্দ,জহিরুল ইসলাম সুমন প্রমূখ।

এ সময় বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের আগামীর পথচলায় সফলতা কমনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102