মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে রেল সেতুর নিচ দিয়ে বালু চলাচলের রাস্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জয়দেবপুর-বঙ্গবন্ধু যমুনা সেতুর রেল সংযোগ সড়কের ৫০ নম্বর সেতুর নিচ দিয়ে মাটিভর্তি ভারী ডাম্প ট্রাক চলাচল করছে। সেতুটি রক্ষায় রেলওয়ে বিভাগ স্লিপার পুঁতে রাস্তা বন্ধ করে এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও বন্ধ করতে পারছে না মাটি পরিবহন। সেতুটির নিচ থেকে স্লিপার তুলে আগের মতোই চলছে মাটিভর্তি ডাম্প ট্রাক।

জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর যোগীরকোফা-রশিদ দেওহাটা-কদিম দেওহাটা এলাকায় প্রায় ৪৩ একর ভূমিতে সরকারি বালুমহাল রয়েছে।

একটি চক্র প্রতিবছর ওই বালুমহাল থেকে লাখ লাখ টাকার বালু লুট করে বিক্রি করে। এ বছরও তারা রাতে বালু তুলে নিয়ে বিক্রি শুরু করেছে। বালুভর্তি শত শত ট্রাক ওই সেতুর নিচ দিয়ে চলাচল করায় সেতুটি ঝুঁকির মধ্যে পড়েছে।

সেতুটির ঝুঁকি এড়াতে রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল রাস্তাটি বন্ধের নির্দেশ দেন।

তাঁর নির্দেশে গত ২৭ জানুয়ারি তিনটি স্লিপার পুঁতে অবৈধ রাস্তাটি বন্ধ করে রাতে আনসার সদস্যদের দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সরকারি মহালে বালু কাটার অপরাধে দুজনের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ওই রাত থেকেই মাটি ব্যবসায়ীরা স্লিপারগুলো তুলে ফেলে আবার অবৈধ ব্যবসা শুরু করে।

আনসার সদস্যরা এতে বাধা দিলে তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হয়।

বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে ৫ ফেব্রুয়ারি জয়দেবপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী এম রিয়াসাদ ইসলাম রেলওয়ের কমলাপুর থানার ওসি বরাবর একটি পত্র দেন।

এ ছাড়া রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল একই দিন ঢাকা জেলার পুলিশ সুপার, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বরাবর লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র দেন।

জয়দেবপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী বলেন, রেল সেতুর নিচ দিয়ে প্রতি রাতে মাটিভর্তি ৫০ থেকে ৬০ টন ওজনের ডাম্প ট্রাক চলাচল করছে। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় রেল সড়ক ও সেতুর ক্ষতি হয়ে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে।

রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, রেলওয়ের সম্পদ রক্ষার দায়িত্ব সব নাাগরিকের। রেল সেতুর নিচ দিয়ে ভারী ডাম্প ট্রাক চলাচল করায় স্লিপার পুঁতে রাস্তা বন্ধ এবং আনসার সদস্য দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়।

কিন্তু তারা স্লিপার তুলে মাটি নিচ্ছে, আনসার সদস্যরা বাধা দেওয়ায় হুমকিও দিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলে আইনি সহায়তা দেওয়া হবে।

রেলওয়ের পত্র এখনো পাননি বলে জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। তিনি ফোনে বলেন, প্রতিদিন মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হচ্ছে। রেলওয়ের পত্র পাওয়ামাত্রই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102