পরে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উঠিয়ে ট্রেন থামায় সল্লা রেলওয়ের গেটম্যান। এতে দুর্ঘটনা থেকে রক্ষায় পায় ট্রেনের হাজার যাত্রী।শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা ও সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপারের জন্য বালুবাহী একটি ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল।
রেললাইনে ওঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে গেলে ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল।দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটি থামানো হয়।পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চালক। এসময় সল্লা বাসস্ট্যান্ডে একটু দূরে মাটি কাটার ভেকু (ব্যাকহো) মেশিন ছিল। সেটি এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানোর পর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এই দুর্ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলেও জানান গেটম্যান মিজান।