মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরের মহিষমারা কলেজে কর্মমূখি শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টির ঘাটতি পূরণ ও কর্মমূখি শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি  সকালে মহিষমারা কলেজের কৃষি খামারে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে উন্নত জাতের পেঁপে ও তরমুজের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এতে সভাপতিত্ব করেন মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. ছানোয়ার হোসেন, সভাপতি কাজী আব্দুল মোতালেব, কলেজের শিক্ষক ও সুধিমন্ডলী প্রমূখ।
মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক জানান, কলেজের প্রতিটি শিক্ষার্থীকে নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টির ঘাটতি পূরণ ও কর্মমুখি করার জন্য দুই বছর ধরে ফলদ বৃক্ষ রোপন ও সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে কলেজের কৃষিখামারে হাতে কলমে চারা রোপন ও পরিচর্যা শেখানো হয়ে থাকে। তারপর তাদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। তাদের রোপিত  ও পরিচর্যায় উৎপাদিত পণ্য দিয়ে পারিবারিক চাহিদা কিছুটা হলেও পুরণ হয়। একই সাথে মাসে একবার কলেজে সকল শিক্ষার্থীদের নিয়ে ভোজের আয়োজন করা হয় । সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল এই কাজে পরামর্শক হিসেবে কাজ করছেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102