মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে রাবার বাগান থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে রাবার বাগান থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) সকালে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৪ বছর। পুলিশের ধারণা, শনিবার (২ মার্চ) রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাবার বাগানে ফেলে গেছে।

পুলিশ জানায়, রবিবার (৩ মার্চ) সকালে স্থানীয় লোকজন রাবার বাগানে শরীরের বিভিন্ন অংশ পোড়া অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে রাবার বাগান থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তীতে লাশের কোনো পরিচয় না পাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও জানান, আমরা ধারণা করছি লাশটি মধুপুর এলাকার নয়। রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। ওই যুবককে কেউ যেন শনাক্ত করতে না পারে সেজন্য আগুন দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে ফেলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102