মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইল থানা থেকে অটো চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঘাটাইল থানার ভেতর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চুরির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান।

চুরি যাওয়া অটোরিকশার মালিক আব্দুস সাত্তারের বাড়ি ঘাটাইল উপজেলার গাংগাইর গ্রামে।

তিনি জানান, রোববার সন্ধ্যায় থানার পরিদর্শক চেয়ারের লোহার ঝালাই খুলে যাওয়ায় তা মেরামত করতে ঘাটাইল বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। চেয়ার মেরামত করে এশার নামাজের পর অটোরিকশা নিয়ে থানায় যান।

অটোরিকশাটি রাখেন থানার ভেতর জাতীয় পতাকা বাঁধা খুঁটির পাশে। কক্ষে চেয়ার পৌঁছে দিয়ে থানার ভেতরই খোঁজ নিতে যান পুলিশের খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুস সালামের।

আব্দুস সালামের বাড়ি ধনবাড়ি উপজেলায়। ঘাটাইল উপজেলার শাহপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করেন তিনি। বাড়ি ফেরার পথে প্রতিদিন সালামকে সঙ্গে নিয়ে ফিরেন তিনি।

সাত্তার বলেন, ‘এ সময় দেখা হয় মিজান স্যারের (পুলিশের সহকারী উপরিদর্শক) সঙ্গে। স্যার পেয়ারা কিনেছেন। সেই পেয়ারা অটোরিকশা দিয়ে বাসায় পৌঁছে দিতে বলেন। এসে দেখি অটোরিকশাটি সেখানে নেই।

রাতেই বিষয়টি জানানো হয় পুলিশকে। পুলিশ তাকে জানিয়েছেন খোঁজাখুঁজি করা হচ্ছে, এখনও অটোরিকশাটি পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানা পুলিশের পরিদশর্ক (তদন্ত) সজল খান বলেন, অটোরিকশাচালক আব্দুস সাত্তার থানার কাজ করে দেন। চুরি যাওয়া অটোরিকশাটি খুঁজে বের করতে রোববার রাত থেকেই পুলিশ কাজ করছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে সাত্তারকে লিখিত অভিযোগ করতে বলেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102