মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র সিয়াম (৮) ও সরস্বতী দেবনাথ (৫৭) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া এবং বিকালে ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে মাদ্র্রাসা ছাত্র সিয়াম (৮)। সিয়াম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ জানায়, সকালের দিকে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামে অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি পিকআপের চাপায় গুরতর আহত হয় সিয়াম। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিয়াম মারা যায়।

অপরদিকে বিকালে গোপালপুর থেকে মধুপুর যাওয়ার পথে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা এলাকায় অটোরিকশা থেকে পড়ে যায় সরস্বতী দেবনাথ নামের এক নারী। এসময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102