মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ঘাটাইলের সাগরদিঘীতে অটোর ধাক্কায় এক শিশু নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় যমজ দুই ভাইয়ের এক ভাই আফনান (৬) মারা গেছে। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে কর্মরত কর্পোরাল জাহিদুল ইসলামের দুটি যমজ ছেলে আফনান (৬) ও আবিব (৬)।

সেনানিবাস সংলগ্ন ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় তারা যমজ দুই ভাই রাস্তা পারাপার হওয়ার সময়  ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঘাটাইল সিএমএইচে পাঠান। সেখানে গুরুতর আহত আফনান সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটি আশঙ্কামুক্ত বলে ঘাটাইল সিএমএইচ সূত্রে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102