মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সখীপুরে জুয়ার আসর থেকে চারজন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সখীপুর থানায় তাদের নামে জুয়া আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামের একটি কলা বাগান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়চওনা বিন্নরীপাড়ার রমজান মিয়া (৪০), ইন্দারজানি শিরিরচালা এলাকার আব্দুল হালিম (৩৮) ওই এলাকার মঞ্জুরুল মোর্শেদ (৪২) এবং পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার আনিস মিয়া (৩২)।

পুলিশ জানায়, সোমবার বিকালে কাকড়াজান ইউনিয়ন পরিষদের কাছে একটি কলা বাগানের ভেতর জুয়া খেলা চলছিল। সংবাদ পেয়ে রাতের বেলায় টহল পুলিশের একটি দল জুয়ার আসর থেকেই তাদের আটক করে। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, জুয়াড়িদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। জুয়া বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102