মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপি শুভর মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করছেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল উপজেলার মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সকল সদস্য ও ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা করেন তিনি।

মহেড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এস এম সানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি খান আহমেদ শুভ ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী কাশেম, আবুল কালাম আজাদ তালুকদার, ফজলুর রহমান, আকবর মিয়া প্রমুখ।

সংসদ সদস্য খান আহমেদ শুভ নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করার তিনি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102