মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেলে আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুর রহমান শিবাস এর সভাপতিত্বে আউশনারা  উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী  এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, সহ সভাপতি আবুসাইদ তালুকদার দুলাল, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নৃতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102