মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাঙ্গাইলে আ‘লীগ নেতা আমির কুদরত-ই-এলাহী খানের বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির কুদরত-ই-এলাহী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদি হয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, কিছু অভিযোগের অনুসন্ধানের স্বার্থে ২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের খাত ওয়ারি আয় ও ব্যয়ের বিবরণ, অগ্রিম পাওনা ও প্রদানের রেজিস্টার, ব্যাংকের আওতাধীন মার্কেট সমূহের ভাড়াটিয়াদের তথ্যসহ আমির কুদরত-ই-এলাহী খান, তার স্ত্রী ও সন্তানসহ নির্ভরশীলদের সম্পদ/ সম্পত্তির দলিল এবং প্রথম থেকে সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্নের কপি সরবরাহের অনুরোধ করা হয়। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে চাহিদা মাফিক কাগজপত্র সরবরাহ করেন নি। তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে গত ২৮ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করার অনুমোদন দেয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আমির কুদরত-ই-এলাহী খানের বক্তব্য জানতে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে তার মুঠোফোনে একাধিক বার ফোন দেয়া হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

দুর্নীতির বর্ণনা জানা গেছে, টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি পদে ২০১৫ সালে মেয়াদ শেষ হয়েছে কুদরতের। কমিটির মেয়াদ শেষে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনও দেওয়া হয়। মনোনয়ন বিক্রি নিয়ে দুপক্ষের মধ্যে গোলযোগ সৃষ্টি হলে নির্বাচন স্থগিত এবং অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে মামলা করেন কুদরত। সেই মামলায় নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। মামলার রায়ের সুযোগ নিয়ে ১০ বছর ধরে সভাপতি পদে বহাল তবিয়তে আছেন কুদরত-ই-এলাহী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102