মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এলেঙ্গায় বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী রেলওয়ে ব্রীজের পশ্চিম পার্শ্বে মহেলা অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৩১ মার্চ) বিকেলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এ সময় ভেকু দিয়ে অবৈধভাবে বালু-মাটি কেটে বিক্রির অপরাধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে রতমত উল্লাহ (১৮) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার জরিমানা করে আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় একজন ভেকু চালককে পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত বালু ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূনরায় যাতে চালু করতে না পারে সেজন্য স্থানীয় টহল/বিট পুলিশ ও গ্রাম পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102