মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে সাংবাদিক হারুনুর রশীদের(৩৫) ইন্তেকাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, কালিহাতী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি হারুনুর রশীদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মত্যুকালে স্ত্রী, তিনি ৬ বছরের ১ ছেলে, তিন বছরের ১ মেয়ে, বাবা-মা, বোনসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব রেখে গেছেন।

রাতে তারাবি নামাজের পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার তার গ্রামের বাড়ি কুড়িঘুরিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সে ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সাংবাদিক হারুনের মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্ল্যা, এলেঙ্গার পৌরসভার মেয়র নুরে আলম সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনসহ টাঙ্গাইল জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন বলেন, গত (২৫ মার্চ) হারুনুর রশীদ (৩৫) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে কিছুটা সুস্থতা হওয়ার পর তাকে ছুটি দিয়ে দেয়া হয় হাসপাতাল থেকে। বাড়িতে আসার পর আবার অসুস্থ হয়ে পড়লে গত রবিবার (৩১ মার্চ) তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি মারা যান। হারুনের মরদেহ বিকেলে বাড়িতে আনার পর রাতে তারাবি নামাজ শেষে তার গ্রামের বাড়িতে জানানা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102