মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে মাটি কাটার দায়ে এক মাসের কারাদন্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে উহাব (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এ সময় একই অপরাধে আরও দুই ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এই সাজা দেন। বুধবার (১৭ এপ্রিল) তাকে জেল হাজতে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত উহাব জেলার বাসাইল উপজেলার যোতকী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। জরিমানা প্রদানকারী আমির হামজা জেলার ভূয়াপুর উপজেলার বাগবাড়ি গ্রামের মিনহাজ উদ্দিন ও ওহাব আলী একই উপজেলার দোবাইয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, সাজাপ্রাপ্ত উহাব উপজেলার আজগানা এলাকায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে হাতেনাতে আটক করেন। অপর দিকে উপজেলার গোড়াই পালপাড়া এলাকার বংশাই নদী থেকে অবৈধভাবে মাটিকাটার অপরাধে আমির হামজা ও ওহাব আলীকে আটক করেন বিচারক। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উহাবকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও মিনহাজ উদ্দিন ও ওহাব আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102