মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :

কালিহাতীতে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে রোগীদের সাথে প্রতারণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন দেখিয়ে রোগী ও স্বজনদের সাথে প্রতারণা এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় সমাধান ডেন্টাল কেয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকার ওই সমাধান ডেন্টাল কেয়ারকে এই জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ অভিযান পরিচালনা করেন।

শিকদার শাহীনুর আলম জানান- দীর্ঘদিন ধরে সমাধান ডেন্টাল কেয়ার মিথ্যা বিজ্ঞাপন দিয়ে রোগী ও স্বজনদের সাথে প্রতারণা করাসহ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে আসছিল। পরে তদারকি অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102