মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইলে “উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে “উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৮ এপ্রিল) সকাল দশটায় লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়।

প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দা আমেনা খাতুন। কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহ্জাহান। পাঠাগারের লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে  আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাজিব হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক হাসান এবং মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ আল-আমিন।

সেমিনারে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা অংশ নেন। সেমিনার শেষে আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, এমন চমৎকার উদ্যোগের জন্য বাতিঘর আদর্শ পাঠাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকের সেমিনার থেকে উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ে আমরা নতুন অনেক কিছু জানতে  পেরেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102