মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

মধুপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি আয়োজিত সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে সার বীজ বিতরণ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিম নূর রাত্রি, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।

আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় আউশ ধানের ব্রি ৯৮, ব্রি ৮২, বিনা ১৯, বিনা ২১ জাতের ধানের বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচিতে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ সার বীজ বিতরণ করা হবে জানিয়েছে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী।

এ সময় মধুপুরের বিভিন্ন গ্রামের সুবিধাভোগী কৃষক, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102