মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কিশোরগঞ্জে অল্টারনেটিভ পল্লী  চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৫৩৩ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সুরক্ষিত স্বাস্থ্য, সমৃদ্ধ  বাংলাদেশ এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে ৫ দিনব্যাপী হাসিনা অল্টারনেটিভ  পল্লী  চিকিৎসক  প্রশিক্ষণ কর্মশালা শুরু  হয়েছে। অল্টারনেটিভ  মেডিক্যাল  ইনস্টিটিউট  এন্ড সেইফ হেলথ প্রকল্পের আয়োজনে সেইফ হেলথের মহাপরিচালক  ডাঃ মুহাঃ মনিরুল  আলম এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন বাজিতপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা শামিম  হুসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান শিবলী। এছাড়াও  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সাবেক সহকারী সিভিল সার্জন ডাঃ হাতেম,মেডিক্যাল অফিসার ডাঃ কামরুল কায়েস,সহকারী  প্রকল্প পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু, ডাঃ ওমর ফারুক প্রমূখ। কর্মশালায় বক্তারা রোগীদের কে বিনা প্রয়োজনে যেন এন্টিবায়োটিক প্রতিষেধক ঔষধ  প্রেসক্পিসনে না লিখে এবং পরীক্ষা-নিরীক্ষা না দেওয়া হয় সে আহবান জানান। তাছাড়া বর্তমান সরকার মানুষের  দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার জন্য হাসিনা অলটারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশনসহ বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠান কে উৎসাহিত করছেন বলে ও জানান ।

সেইফ হেলথ অফিস সূত্রে জানাযায়, মুজিব শত বর্ষ উপলক্ষে সরকারের পাশাপাশি মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে  দিতে সংস্থাটি কাজ করে যাচ্ছে। সুরক্ষিত স্বাস্থ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সালে স্মার্ট  বাংলাদেশে  রুপান্তরিত করতে  কারিগরী  শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত  করনে সেইফ হেলথ কাজ করছে। স্বাস্থ্য  সেবার পাশাপাশি সংস্থাটি স্বাস্থ্য  কর্মী ও সংস্থার সদস্য কৃত সকল রোগীদের  বিনামূল্যে  বীমার আওতায়  আনা হবে বলে মহাপরিচালক নিশ্চিত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102