মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে হেলিকপ্টারে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ একমাত্র ছেলে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন সিয়ামের বিয়ে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ নিয়ে আসলেন বাবা-মা। সিয়াম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে আব্দুল্লাহ বিন সিয়াম হেলিকপ্টারে নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন। বিকেল সাড়ে ৫টায় বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তারা।

এ সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের ইটভাটা মালিক হাবিবুর রহমান হবির ছেলে।জানা গেছে, ব্যবসায়ী হাবিবুর রহমানের একমাত্র ছেলে সিয়ামের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ আনার পরিকল্পনা ছিল। পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে শুক্রবার বিয়ের দিন ধার্য হয় সিয়ামের।

এর আগে সিয়াম বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে করে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। এসময় উৎসুক জনতা ভিড় জমায়। বিয়ের অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। বিবাহ অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামেন সিয়াম।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক সাংবাদিকদের জানান, একমাত্র ছেলে সিয়ামের বিয়ে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছিল।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি বলেন, ‘হেলিকপ্টারে বরযাত্রী আসা আমাদের এলাকায় এবারই প্রথম। বিয়ের অনুষ্ঠানটি এলাকায় আলোচনার খোরাক হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102