মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে জমি নিয়ে হামলায় নারীসহ এক পরিবারের চারজন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ছানোয়ার হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আসামীরা হলেন, বাইমাইল গ্রামের আব্দুল হাই, তার স্ত্রী ফরিদা বেগম, ছেলে আলামিন ও মেয়ে সোনিয়া আক্তার।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেনের সঙ্গে জমির সীমানা নিয়ে তার চাচা ও চাচাতো ভাই বোনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে বিরোধপূর্ণ জমি পরিমাপের আয়োজন করা হয়। পরিমাপের একপর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে বিবাদীরা লাঠিশোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ছানোয়ার হোসেনের ওপর হামলা চালায়। হামলার শিকার ছানোয়ার হোসেনকে বাঁচাতে তার বাবা আব্দুল মালেক মা সাজেদা বেগম ও বড় ভাই আব্দুস সালাম এগিয়ে আসলে আসামীরা তাদের ওপরও হামলা চালিয়ে আহত করে। এসময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ছানোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102