মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরের কচুয়ায় বৃষ্টির জন্য নামাজ ও দোয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির আশায় বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মুসল্লিকে নিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে।

গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টি প্রার্থনার এ বিশেষ নামাজ আদায় করা হয়।

এ নামাজের ইমাম ছিলেন টাঙ্গাইলের প্রসিদ্ধ আলেম মুফতি শামসুল আলম। তিনি নামাজ শেষে খুতবা প্রদান করে আল্লাহ তায়ালার কাছে সবার জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি কামনা করেন। এ সময় মুসল্লিরা অঝোরে কেঁদে আমিন আমিন রব তোলেন।

নামাজ শুরু হওয়ার আগে মুফতি শামসুল আলম নয়া দিগন্তকে বলেন, মানুষ যখন মাত্রাতিরিক্ত গুনাহে লিপ্ত হয় এবং আল্লাহর কাছে তাওবা না করে তখন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত অনাবৃষ্টির মত দুর্যোগ দেখা দেয়। আল্লাহ তায়ালার হুকুমেই এমন আজাব এসে থাকে।

তিনি বলেন, এ মুহূর্তে আমাদের সবার করণীয় হলো আল্লাহ তায়ালার কাছে নিজেদের কৃত সব গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করা। তিনি যদি আমাদের ক্ষমা করে দেন তাহলে এই অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102