মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মাভিপ্রবিতে উদ্যোক্তা বিষয়ক মাইক্রো-কোর্স অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়ান বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উদ্যোক্তা বিষয়ক মাইক্রো-কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলার কনফারেন্স রুমে এ মাইক্রো-কোর্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন। প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. ইকবাল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বেলাল হোসেন এবং কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. কানিজ মরিয়ম আক্তার। বাংলাদেশী স্টার্ট আপ এর সেশন পরিচালনা করেন অপারেশন ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ প্রধান সিদ্ধার্থ গোস্বামী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ সরকার উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঋণ সুবিধা দিয়ে যাচ্ছে। আমরা চাকুরির পিছনে না ছুটে অন্যদের চাকুরি দিব। উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম প্রয়োজন ধৈর্য্য, এ কারণে ধৈর্য্য ধরে সাহস নিয়ে কাজে লাগতে হবে। এতে প্রয়োজনীয় ঋণ সুবিধা বাংলাদেশ সরকার প্রদান করবে।

মাইক্রো-কোর্স অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সাদ’ত কলেজ ও সরকারি এম এম আলী কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102