নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে আশপাশের কয়েকটি দোকান ও ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়।
গত বুধবার (৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের মেইন রোডে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। ঠিকাদারের অসচেতনার কারণে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে যায়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, ‘রাস্তার উন্নয়ন কাজের সময় ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ ফেটে গ্যাস মেইন রোডে ছড়িয়ে যায়। বিভিন্ন ভবন ও আমাদের আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে।
টাঙ্গাইল তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম বলেন, ‘গ্যাস লাইনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এবং আমাদের টিম গিয়ে লাইন বন্ধ করে দেয়। এ বিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

