মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সখীপুরে সাপের কামরে এক শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাপের দংশনে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। জানা যায়, রাতের বেলায় থাকার ঘরে খাটের উপর খেলাধুলা করছিল সিয়াম। খেলাধুলা শেষে খাট থেকে নামার সময় ঘরের মেঝেতে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। পরে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় সিয়ামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া বলেন, প্রবাসী বাবার একমাত্র ছেলে সিয়াম। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102