মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

সখীপুরে ক্যান্সার আক্রান্ত নারী বাচঁতে চায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে প্রায় ১৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ক্যান্সারে আক্রান্ত এক অসহায় নারী। টাকার অভাবে নিজের চিকিৎসা করাতে পারছেন না তিনি। ওই নারীর নাম শামছুন নাহার (৪৫)।

বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের নামদারপুর গ্রামে। ওই নারীর দাবি তার বাবা রুস্তম আলী দুই ছেলে ও তিন মেয়ে রেখে ১৭ বছর আগে মারা যান। তিনি বড়চওনা মৌজায় নয়টি এবং কুতুবপুর মৌজায় ১৬টি খতিয়ানে ১৭ একর জমি রেখে যান।

শামছুন নাহার জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। স্বামীও গরিব ও বেকার। তাই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না শামসুন নাহার। বাবার সম্পত্তি বড় ভাই আমির হোসেন ও আবুল কালাম আজাদ ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তি তারা বন্ধকী (লিজ) দিয়ে প্রতি বছরই মোটা অঙ্কের টাকা পাচ্ছেন। যা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। বাবার সন্তান হয়ে যদি তারা জমিগুলো দখলভোগ করতে পারেন আমি কেনো পারব না। আমি বাবার সম্পত্তি থেকে ভাইদের কারণে বঞ্চিত হচ্ছি। বৈষম্যের শিকার হচ্ছি। তাদের কাছে এসব দাবি নিয়ে গেলে নানা তালবাহানা করেন তারা। আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন না।

পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে শামছুন নাহার সম্প্রতি সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী আবেদনের বিষয়ে বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিষদের সভা কক্ষে দুই পক্ষের লোকজন নিয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) বসা হয়েছিল। মীমাংসার লক্ষ্যে জমির চূড়ান্ত পরিমাণ পরিমাপে একটি জুরিবোড গঠন করা হয়েছে। ওই জুরিবোড এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে। এরপর সমঝোতার লক্ষ্যে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে আমির হোসেন ও আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তারা জানান, শামছুন নাহারের পাওনার চেয়ে দাবি অনেক বেশি। যেহেতু সে বিচার প্রত্যাশী হয়ে অভিযোগ দিয়েছে, সেখানে যে সিদ্ধান্ত হবে আমরা সেটাই মানব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102