মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ঘাটাইলে ছুরিকাঘাতে শিশু কন্যাকে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
ঘাটাইলে পিতার হাতেই খুন হলো ৩ বছর বয়সি শিশু সন্তান তোয়া। পিতা ছুরিকাঘাত করে নিজ ঔরসজাত সন্তানকে খুন করে। খুনের এ ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে। এ ঘটনায় ওই রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরিটিও।
জানা যায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তার ভাই মারা যাওয়ার পর এক সন্তানসহ বিয়ে করেন তার ভাই বউ রুমিকে। পরে মুক্তা হোসেনের ওরসে জন্ম নেয় দুই সন্তান। এর মধ্যে তোয়া ছোট। ওর উপর মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে যেতেন তিনি। ঘটনার রাতে বিছানায় গিয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু তোয়া। এমন সময় আধা ঘুমন্ত অবস্থায় পাষন্ড পিতা শিশুকন্যার বুক ও পেটে ছুরিকাঘাত করে। এতে তোয়ার পেট থেকে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায়। পরে স্থানিয়রা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারের দাবি মুক্তার হোসেন মানসিক বিকারগ্রস্থ। ওই মেয়েকে মারার জন্য উদ্যত হয়েছে একাধিকবার। কি কারনে শিশু কন্যার উপর ক্ষোভ ছিল তা বলতে পারছেনা কেউ। ঘটনার পর পরই ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। আসামী এ্যরেস্ট হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি(মুক্তার) নাকি মানসিক বিকারগ্রস্থ ছিল। যেহেতু ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102