মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে কামাল খানের বসতবাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করতেন। প্রায় সপ্তাহখানেক আগে তিনি তার গ্রামের বাড়িতে গৃহস্থালি ও আবাদি জায়গা-জমি দেখাশোনার জন্য আসেন। মঙ্গলবার রাতে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বাড়ির পাশে একটি জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102