মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলে মাইক্রোবাস চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) সজল খান।

পুলিশ ও স্থানীয়ারা জানান, নিহত তুহিন উপজেলার মাকড়াই কুমারপাড়া গ্রামের ভ্যানচালক শামীম মিয়ার ছেলে।

শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনাতুল উলুম মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল। আজ বুধবার দুপুরে তুহিন তার মায়ের হাত ধরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এলে শিশু তুহিন হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড় দেয়। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে  দ্রুত চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102