মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে হেরোইনসহ হাসিনা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরে ৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর ৩নং কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত হাসিনা (৬৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন যার আনুমানিকমূল্য নগদ সাত লাখ এক হাজার ৯৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সে মাদক কারবারির চক্রের সদস্য এবং মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই অভিনব কৌশল অবলম্বন করত। ওই নারী রাজশাহী জেলা হতে অবৈধ হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে আসছিল। তিনি আরও বলেন, তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102