মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইল চেম্বারের সভাপতি হলেন বিএনপি নেতা টিটো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বোর্ড সভায় পরিচালকরা সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব দেন।

এতে সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি স্বপন ঘোষ।

এর আগে পরিচালক এমএ রৌফ ইমেইল যোগে তার পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে তার স্থলে টাঙ্গাইল জেলার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে বেনজীর আহমেদ টিটোকে সংযুক্ত করা হয়। সভায় পরিচালকবৃন্দের সর্বসম্মতিক্রমে টিটোকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়।

বেনজীর আহমেদ টিটো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নেয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের পরিচালকবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান টাঙ্গাইল জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ। তার বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগে মামলাও হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102