মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

দেলদুয়ারে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন মত বিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে অফিসার ইনচার্জের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গাপূজা, মাদক, চুরি-ডাকাতি সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ওসি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর দেলদুয়ার থানায় ওসি হিসেবে যোগদান করেন সোহেব খাঁন। সোহেব খান ২০০৫ সালে আরএমপি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। তিনি টাঙ্গাইল ও নারায়নগঞ্জ জেলায় পুলিশের দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার জাতিসংঘ মিশনে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাঘা থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. অপু তালুকদার শিপলু সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102