```
টাংগাইলে প্রতিযোগিতা আইন ২০১২-এর প্রয়োগ নিয়ে মতবিনিময়

টাংগাইলে প্রতিযোগিতা আইন ২০১২-এর প্রয়োগ নিয়ে মতবিনিময়

প্রতিযোগিতা আইন ২০১২-এর প্রয়োগ এবং এ আইনের আওতায় স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। আরো পড়ুনঃ টাংগাইলের আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় […]

টাংগাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মতবিনিময় ও মিলন মেলা

টাংগাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মতবিনিময় ও মিলন মেলা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজকের অনুষ্ঠানটি অসাধারণ। আগামী দিনে সবাই মিলে টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, সে বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে দেশ ও জাতি গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন। […]

মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমন,মাদক,জুয়া,চাঁদাবাজী,জবরদখল,ইভটিজিং,কিশোর গ্যাং ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (৫ মে) বিকেলে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র বাজার এলাকায় এ সভার আয়োজন করে মধুপুর থানা পুলিশ। ‘বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন’ এই প্রতিপাদ্যে ১২ নং বিটের আয়োজনে জনগণকে আইনি […]

দেলদুয়ারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যর মতবিনিময়

দেলদুয়ারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যর মতবিনিময়

দেলদুয়ার উপজেলায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ব্যবসায়ীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল […]

টাংগাইলে ব্যবসায়ীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

টাংগাইলে ব্যবসায়ীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক […]

টাংগাইলে সাংবাদিকদের সাথে টুকুর মতবিনিময়

টাংগাইলে সাংবাদিকদের সাথে টুকুর মতবিনিময়

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সভাটি হয়। সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ‘আপনারা সব সময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা আমার পাশে থেকে সহযোগিতা […]

মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময়

মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র এমপি প্রার্থী আসাদুল ইসলাম আজাদ বলেন, আমি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। […]

মির্জাপুরে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি এবং মতবিনিময় সভা

মির্জাপুরে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি এবং মতবিনিময় সভা

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি এবং মতবিনিময় সভা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও মীর ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব মো: সাদেক আহমেদ খান। অনুষ্ঠানে আরো বক্তব্য […]

দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : টুকু

দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে : টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই দিকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যাতে হিন্দু ভাই-বোনেরা […]

টাংগাইলে পুলিশের মতবিনিময় সভা

টাংগাইলে পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূর্জা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূর্জা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি […]

```

আমাদের মধুপুর ২৪