মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে গুণী শিক্ষক সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি এবং গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে (৫ অক্টোবর) শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা সরকারি সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা দাবি করেন বর্তমান সরকারের আমলে ৬টি কমিশন করা হলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি। ফলে দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা অসঙ্গতি দেখা দিয়েছে। সরকার অচিরেই যেন একটি শিক্ষা কমিশন গঠন করেন। শেষে ৮জন গুণী শিক্ষককে সম্মানা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার এর সভাপতিত্বে তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোকনুজ্জামান, গোপালপুর কলেজের সাবেক শিক্ষক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ‌।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102