মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ভূঞাপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে একটি বন বিড়াল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে হাঁস-মুরগি খাওয়ায় একটি বিশাল আকৃতির বন বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খাবারের খোঁজে এ প্রাণীটি লোকালয়ে এসেছিল।

রোববার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার বিরামদী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই সময় বন বিড়ালটিকে হত্যা করতে গিয়ে রবি তালুকদার নামে এক ব্যক্তি বন্যপ্রাণীটির আক্রমণে আহত হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

বিরামদী গ্রামের মিজানুর রহমান বলেন, ‘বনবিড়ালটি একাধিক বাড়িতে বিভিন্ন সময়ে হাঁস-মুরগি শিকার করে আসছিল। রোববার ভোরে রবি তালুকদারের সাত থেকে আটটি হাঁস-মুরগি শিকার করতে গিয়ে এটি খোঁয়াড়ে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন বিড়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।’

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু তারেক জানান, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102