মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে বিভাগীয় ক্যাডেট এসআইদের ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে।

তিনি একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা এবং পুলিশ কর্তৃক মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

দীর্ঘ ছয় মাস সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগীয় ক্যাডেট এসআইদের ২১ তম ব্যাচের ২৫৭ জন এসআই সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসির ডেপুটি কমান্ড্যান্ট অ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (ট্রেনিং)  আ.ফ.ম আল কিবরিয়াসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102