মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

মধুপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষ ৪ জন নিহত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে দু’জনসহ  চারজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে বলে জানা গেছে ।


১৯ নভেম্বর মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিনিময় বাস ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ গাড়ির দু’জন মারা যায়।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102