টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হচ্ছেন— টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও আয়নালের ছেলে রুবেল (২৩)।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদেরকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুনঃ প্রতিমন্ত্রী টুকুর ব্যক্তিগত কর্মকর্তার কারামুক্তি
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার রোকুনুজ্জামান বলেন, মামলার বাদী পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন।

