মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালো কাজ করে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই-আজাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ভালো কাজ করে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আমি মরে গেলেও আমার কাজগুলো মানুষের সাথে কথা বলবে এমন কাজ করতে চাই।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আয়নার মতো পরিষ্কার বোঝা যাচ্ছে আগামীতে বিএনপি সরকার গঠন করবে।

বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর জেল জুলুম মেনে নিয়ে রাজনীতি করেছে। ১৭ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। জোর জুলুমের পর কষ্টের মধ্যেও আওয়ামী লীগের চাইতে এখন ভালো আছে বিএনপি।’তিনি আরো বলেন, ‘যারা জনগণ মানে না, জনগণের ভোট মানে না তারা এখন কোথায়! এ দেশের মালিক দেশের জনগণ। আগামী নির্বাচনে তাদের ভোটেই সরকার গঠন হবে।’

হাবিবুর রহমানের সভাপতিত্বে আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বক্তৃতা করেন। মাহফিলে হযরত মাওলানা মুফতী আবু রায়হান হাবিবী, হাফেজ মাওলানা রাসেল মাহমুদ ধর্মীয় বয়ান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102