মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ৬টি পরিচালক পদে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

রোববার বিকেল চারটায় মনোনয়নপত্র বিক্রি শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন। গত ১৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডিএম শওকত আকবর ও মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোশিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী সোহরাব হোসেন। সহসভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মির্জাপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম শামীম ও মির্জাপুর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী।

ঘোষিত তফসিল অনুযায়ী ২১ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২৫নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, আপীল গ্রহণ ১ ও ২ডিসেম্বর, আপীলের শুনানী ৩, ৪ ও ৫ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ১০ ডিসেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন জানান, ১জন সভাপতি, ১জন সহসভাপতি এবং ৬জন পরিচালক নির্বাচিত করতে সমিতির ৩১২ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102